শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

মোলারিটি বা মোলার ঘনমাত্রা

কিছু প্রয়োজনীয় তথ্য:
  • মোলারিটি হল দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি।
  • প্রতি একক আয়তন দ্রবণে বিভিন্ন পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা বিভিন্ন হয়।
  • দ্রবণের ঘনমাত্রার এককসমূহের মধ্যে মোলার ঘনমাত্রাই সর্বাধিক প্রচলিত।
  • মোলার ঘনমাত্রা এককে দ্রবণের আয়তন ঘন ডেসি মিটার বা লিটারে প্রকাশ করা হয়।
  • যেহেতু আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল সেহেতু মোলার ঘনমাত্রাও তাপমাত্রার উপর নির্ভরশীল।
  • দ্রবণের ঘনমাত্রা অনুসারে দ্রবণের বিভিন্ন নাম হয়ে থাকে।
মোলারিটি:নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে।একে M দ্বারা প্রকাশ করা হয়।
মোল সংখ্যা:ব্যবহৃত পরমাণুর ভর /গ্রাম পারমাণবিক ভর
মোলারিটি=1লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা
                =1লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর/দ্রবের আণবিক ভর
বিকল্প:
মোলারিটি বা ঘনমাত্রা=(W×1000)÷(V×M) mol/L
                          এখানে,
                                      W=দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর
                                       V=দ্রবণের আয়তন
                                      M=দ্রবের আণবিক ভর

সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

গ্যালভানিক কোষ

গ্যালভানিক কোষে দুইটি অর্ধকোষ থাকে।এতে দুইটি তড়িৎদ্বার ব্যাবহৃত হয়।তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত ধাতব দন্ডদ্বয়ের মধ্যে অধিক সক্রিয় ধাতু অ্যানোড এবং কম সক্রিয় ধাতু ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়।
এখন কোন তড়িৎদ্বারে জারণ এবং কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে তা মনে রাখার সহজ পদ্ধতি হল:
Anode-Oxidation উভয়ই ইংরেজি vowel দ্বারা শুরু হয়।
Cathode-Reduction উভয়ই ইংরেজি consonant দ্বারা শুরু হয়।

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

ঘন একক থেকে ঘন এককে রূপান্তর

কোনো ঘন একককে অন্য ঘন এককে প্রকাশ করতে হলে প্রথমে এদের মধ্যে সাধারণ সম্পর্ক নির্ণয় করতে হবে।যেমন:
  10মিলি=1সেমি
  10সেমি=1ডেসি
  10ডেসি=1মি
  10মি=1হেক্টা
  10হেক্টা=1কিলো
এরকম আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হল:
  1মিটার=100সেমি
এখন যদি 1ঘন মি=কত ঘন সেমি বলা হয় তাহলে প্রথমেই মি এবং সেমি এর মধ্যকার সম্পর্ক জানতে হবে।
   1মি=100সেমি এখানে 100 এর ঘন করলেই ফলাফল পাওয়া যাবে।
100 এর ঘন=1000000 অতএব 1ঘন মি=1000000 ঘন সেমি।
আবার সেমি একককে মিটার করতে আমরা 100 দিয়ে ভাগ দিই।এখানে 100 এর ঘন দিয়ে ভাগ দিলেই তা ঘন সেমিতে পরিণত হয়।

ঝর্ণার গান

1.ঝর্ণা কার গান গায়?
   উত্তর:পরীর গান
2.দুপুর ভোর কি ডাকে?
   উত্তর:ঝিঝি
3.কবিতায় কে ঘুমায়?
   উত্তর:বন
4.কবিতায় কে ঝিমায়? 
   উত্তর:পথ
5.কে নূপুর পায়?
   উত্তর:টগর ফুল
6.ঝর্ণা পাথরের আঘাতে কি দেয়? 
   উত্তর:ঝিলিক
7.থল ঝাঝির মখমলে কে মুখ বুলায়?
   উত্তর:শালিক শুক
8.ফটিক জল কি?
   উত্তর:চাতক পাখি
9.কার গলার হার হারিয়েছে?
   উত্তর:পরীর
10.কে ঝর্ণাকে ভয় দেখায়?
   উত্তর:ঝুম পাহাড়
11.ছন্দের রাজা বলা হয় কাকে?
   উত্তর:সত্যেন্দ্রনাথ দত্তকে

একাত্তরের দিনগুলি

1.লেখিকার প্রথম সন্তান কে?
    উত্তর:রুমী
2.শহীদ জননী কাকে বলা হয়?
    উত্তর:জাহানারা ইমামকে
3.লেখিকা কোথায় থাকেন?
    উত্তর:এলিফ্যান্ট রোডে
4.লেখিকার শ্বশুর কেমন?
    উত্তর:অন্ধ
5.গাজুরিয়া মাইর সম্বন্ধে কে জানতে চাইল?
    উত্তর:জামী
6.কোন কথাটা ভারী?
    উত্তর:মুক্তিফৌজ
7.সালেহ আহমদের আসল নাম কি? 
    উত্তর:হাসান ইমাম
8.ফ্লাইট লেফটেন্যান্ট মতিয়ুর এর স্ত্রীর নাম কি?
    উত্তর:মিলি

মৌলিক রাশি

রাশি:এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই        
         রাশি।
মৌলিক রাশি সাতটি।এগুলো মনে রাখার সহজ সুত্র হল:
               দৈভ সততা দীপ
দৈ=দৈর্ঘ্য
ভ=ভর
স=সময়
ত=তড়িত প্রবাহ
তা=তাপমাত্রা
দী=দীপন তীব্রতা
প=পদার্থের পরিমাণ

পদার্থের মৌলিক কণিকা

আধান:ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ধর্মই হল আধান।
পদার্থের মৌলিক কণিকা তিনটি।এদের আবিষ্কারকদের মনে রাখার সহজ সুত্র হল:
ইট        ই=ইলেকট্রন
             ট=থমসন
নিচে      নি=নিউট্রন
             চে=চ্যাডউইক
পরে       প=প্রোটন
             র=রাদারফোর্ড