সোমবার, ৬ জুন, ২০১৬

তৃতীয় অধ্যায়,বিজ্ঞান,ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অনেক সহজে বোঝার জন্য তৈরি করা হল ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেন্ট।
এটি শিক্ষার্থীর জন্য অবশ্যই উপকারী হবে বলে আশা করি।কন্টেন্ট টি অ্যান্ড্রয়েড ডিভাইস দ্বারা উপলব্ধ।তাই ডাউনলোড করতে কোনো দ্বিধা নেই।
Office Suite কিংবা WPS Office APP দ্বারা এটি সহজে রান করানো সম্ভব। কন্টেন্ট টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সোমবার, ২৩ মে, ২০১৬

সুখী মানুষ

সুখী মানুষ
■ নিচের উদ্দীপকটি পড়ো এবং ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাবলিদের গ্রামে অসহায় মানুষের জন্য চাল, ডাল ও কাপড় দেওয়ার জন্য প্রশাসন থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। কিন্তু গ্রামের চেয়ারম্যান শুধু তাঁর অনুসারীদের মাঝে এগুলো বিতরণ করেন।
১. উদ্দীপকের ঘটনার সঙ্গে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের মিল রয়েছে কোন দিক থেকে?
ক. পরিবার নিয়ে ব্যস্ত থাকা
খ. ভোগবিলাসী
গ. অন্যায়ভাবে আয় করা
ঘ. সম্পদ লুণ্ঠনকারী
২. উদ্দীপক এবং ‘সুখী মানুষ’ নাটিকার শিক্ষণীয় দিকটি হলো—
i. সম্পদ সব সময় স্থায়ী হয় না ভালো কাজ ছাড়া
ii. সম্পদের পাহাড় ধ্বংস হয়ে যায় যদি মন ভালো না থাকে
iii. অনৈতিকভাবে উপার্জিত অর্থ অশান্তির মূল কারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. মোড়লের অশান্তির মূল কারণ—
i. অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থ বিত্ত
ii. অসত্ পথে উপার্জিত অর্থ বিত্ত
iii. অবৈধ পথে উপার্জিত সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. মোড়ল ধনী হয়েছে যেভাবে—
i. মানুষের গরু কেড়ে নিয়ে
ii. মানুষের ধন লুট করে
iii. রাতের আঁঁধারে গুপ্তধন পেয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. অচেনা লোকটি প্রাণখোলা হাসি হাসছে। কারণ—
i. তার চুরি যাওয়ার সম্পদ নেই
ii. সে খুব সুখী মানুষ
iii. মোড়লের কষ্ট দেখে সে আনন্দ পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i ও iii
৬. মোড়লের বৈশিষ্ট্য—
i. দানশীল ii. অত্যাচারী iii. পাপী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। ‘সুখী মানুষ’ গঠনগত দিক থেকে কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. নাটিকা গ. প্রবন্ধ ঘ. রসরচনা
৮। ‘সুখী মানুষ’ নাটিকায় সুখী মানুষের কী নেই?
ক. সম্পদ খ. খাদ্য গ. জামা ঘ. শ্রমশক্তি
৯। ‘তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব’ সংলাপটি কার?
ক. লোক খ. মোড়ল গ. হাসু মিয়া ঘ. রহমত
১০। ‘হিমালয় পাহাড় তুলে আনব’ উক্তিটি করেছেন—
ক. রহমত খ. হাসু গ. কবিরাজ ঘ. লোক
১১। ফতুয়াটি কোন মানুষের হতে হবে?
ক. সুখী মানুষের খ. দুঃখী মানুষের
গ. চিকন মানুষের ঘ. মোটা মানুষের
১২। মোড়লের জীবনে কেন শান্তি ছিল না?
ক. কোনো ছেলেসন্তান ছিল না বলে
খ. স্ত্রী অসুস্থ ছিল বলে
গ. অবৈধ সম্পদে ধনী হওয়ার কারণে
ঘ. সম্পদের পরিমাণ কমে যাওয়ায়
১৩। মোড়লের চাকর রহমত আলী—
ক. বিশ্বাসী খ. অবিশ্বাসী
গ. পরশ্রীকাতর ঘ. অকৃতজ্ঞ
১৪। কবিরাজ জামা সংগ্রহ করতে বললেন—
ক. দুঃখী মানুষের খ. সুখী মানুষের
গ. পীড়িত মানুষের ঘ. মুমূূর্ষু মানুষের
১৫। আয়ুর্বেদ শাস্ত্র মতে, যিনি চিকিত্সা করেন তাঁকে বুঝতে ‘সুখী মানুষ’ নাটিকায় ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. ব্যামো খ. ব্যারাম গ. কবিরাজ ঘ. মোড়ল
১৬। ‘সুখী মানুষ’ নাটিকায় ‘পহাড়’ অর্থে ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. পর্বত খ. হিমালয় গ. শৈল ঘ. ভূধর
১৭। মনই মানুষের সকল শক্তির নিয়ামক—এ কথার অর্থ কী?
ক. মনের দবি সকল দাবির উত্স
খ. মন ভালো তো জগত্ ভালো
গ. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্য দিয়ে
ঘ. কৃপণতাই মানুষের মূল অসুখ
১৮। নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করা—
ক. বোকামি খ. অন্যায় গ. উত্তম ঘ. উচিত
১৯। সুমন ছেলেবেলা থেকেই মানুষের উপকার করে আসছে। উদ্দীপকের সঙ্গে বৈসাদৃশ্য রয়েছে ‘সুখী মানুষ’ গল্পের কোন চরিত্রের সঙ্গে?
ক. হাসু খ. সুখী মানুষ
গ. মোড়ল ঘ. রহমত
২০। ‘সুখী মানুষ’ নাটিকাটির শিক্ষণীয় বিষয় কী হতে পরে?
ক. সম্পদের পাহাড় তৈরির লোভ সংবরণ করা
খ. সমাজে সম্পদ জোগাড় করতে হবে ন্যায়ের পথে
গ. সম্পদ ছেড়ে সবাই বনে বসবাস করা
ঘ. মোড়লের মতো লোকের বিরুদ্ধে আন্দোলন করা
২১। ‘সুখী মানুষ’ নাটিকায় নিজেকে প্রকৃত রাজা কে মনে করে?
ক. লোক খ. হাসু গ. মোড়ল ঘ. রহমত
২২।‘ব্যামো’ শব্দটি ‘সুখী মানুষ’ নাটিকায় কোন অর্থ বহন করে?
ক. বোমা খ. ঝগড়া বাধানো
গ. রোগ ঘ. স্থানের নাম
২৩। মমতাজ উদ্দীন আহমদের ‘সুখী মানুষ’ একটি—
ক. ভ্রমণকাহিনি খ. নাটিকা
গ. প্রবন্ধ ঘ. রম্যরচনা
২৪। ‘মূর্খ’ শব্দটি কোন অর্থে সুখী মানুষে ব্যবহূত হয়েছে?
ক. নির্বোধ খ. প্রধান গ. সূর্য ঘ. মুখোমুখি
২৫। ‘সম্পদই অশান্তির কারণ’ বাক্যটির সঙ্গে নিচের কোনটির ভাবগত মিল আছে?
ক. অতি লোভে তাঁতি নষ্ট
খ. লোভে পাপ, পাপে মৃত্যু
গ. লাভের ধন পিঁপড়ায় খায়
ঘ. আয় বুঝে ব্যয় করো
২৬। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে প্রাধান্য পেয়েছে—
ক. প্রতারকের মুখোশ উন্মোচন
খ. সমাজে ভালো মানুষের কদর
গ. সুখকে খুঁজে বের করা
ঘ. সুখ কখনো ধনসম্পত্তি দিয়ে আসে না
২৭। ‘আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা’ বাক্যটি দ্বারা বোঝায়—
ক. পাগলের প্রলাপ
খ. বনের অধিকারীর কথা
গ. সম্পদহীনতাই মানুষকে বড় করে
ঘ. সুখ নামক অধীশ্বরের প্রলাপ
২৮। ‘সে জন্যই তো আমি সুখী মানুষ’ বাক্যটি কী অর্থ প্রকাশ করছে?
ক. সম্পদ না থাকায় খ. ফতুয়া না থাকায়
গ. বাড়ি না থাকায় ঘ. অসুখ না থাকায়
২৯। ‘সুখী মানুষ’ নাটিকায় কোন বিষয়টিকে লেখক তুলে ধরতে চেয়েছেন?
ক. সত্ পথে সম্পদ উপার্জন
খ. মানুষকে প্রতারিত করার ফল
গ. মনের সঙ্গে মানুষের সম্পর্ক
ঘ. কবিরাজের কীর্তি
৩০। কোন শব্দটি একই সঙ্গে সন্ধি ও সমাসের পরিচয় বহন করে?
ক. প্রতিজ্ঞা খ. হিমালয়
গ. কবিরাজ ঘ. অত্যাচার
৩১। ‘সাত ঘাটের কানাকড়ি’ নাটকটির লেখক কে?
ক. সেলিম আল দীন খ. মুনীর চৌধুরী
গ. মমতাজ উদ্দীন আহমদ ঘ. সুকুমার সেন
৩২। মোড়লের মুখে শরবত দিচ্ছে কে?
ক. রহমত খ. হাসু গ. কবিরাজ ঘ. লোক
উত্তর:
১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ক৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. গ২০. খ ২১. ক ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. ক

শনিবার, ১৪ মে, ২০১৬

ভাইরাস থেকে আবিস্কৃত প্রতিষেধক মনে রাখার ছন্দ

ভাইরাস থেকে আবিস্কৃত প্রতিষেধক মনে রাখার ছন্দঃ-

"জপটব"

জ=জলাতঙ্ক
জ=জন্ডিস
প=পোলিও
প=প্লেগ
ট=টাইফয়েড়
ব=বসন্ত

বিভিন্ন বিষয়ের জনক

❖ সমাজ বিজ্ঞানের জনক : অগাষ্ট কোঁৎ।
❖ হিসাব বিজ্ঞানের জনক :
    লুকাপ্যাসিওলি।
❖ চিকিৎসা বিজ্ঞানের জনক : ইবনে
    সিনা।
❖ দর্শন শাস্ত্রের জনক : সক্রেটিস।
❖ রসায়ন বিজ্ঞানের জনক : জাবির
    ইবনে হাইয়ান।
❖ ইতিহাসের জনক : হেরোডোটাস।
❖ সনেটের জনক : পের্ত্রাক।
❖ বিজ্ঞানের জনক : থ্যালিস।
❖ মেডিসিনের জনক : হিপোক্রটিস।
❖ জ্যামিতির জনক : ইউক্লিড।
❖ বীজ গণিতের জনক : আল
    খাওয়াজমী।
❖ জীবাণু বিদ্যার জনক : লুইস পাস্তুর।
❖ রাষ্ট্রবিজ্ঞানের জনক :এরিস্টটল।
❖ অর্থনীতির জনক : এডাম স্মিথ।
❖ অংকের জনক : আর্কিমিডিস।
❖ বিবর্তনবাদ তত্ত্বের জনক : চার্লস
    ডারউইন।
❖ সনেটের জনক : পের্ত্রাক।
❖ ক্যালকুলাসের জনক : আইজ্যাক
    নিউটন।
❖ বাংলা গদ্যের জনক : ঈশ্বরচন্দ্র
    বিদ্যাসাগর।
❖ বাংলা কবিতার জনক : মাইকেল
    মধুসুদন দত্ত।
❖ বাংলা উপন্যাসের জনক : বঙ্কিমচন্দ্র
    চট্টোপাধ্যায়।
❖ ইংরেজী কবিতার জনক : জিউফ্রে
    চসার।
❖ মনোবিজ্ঞানের জনক : উইলহেম
    উন্ড।
❖ প্রাণী বিজ্ঞানের জনক : এরিস্টটল।
❖ বাংলা মুক্তক ছন্দের জনক : কাজী
    নজরুল ইসলাম।
❖ বাংলা চলচিত্রের জনক : হীরালাল
    সেন।
❖ বাংলা গদ্য ছন্দের জনক : রবীন্দ্রনাথ
    ঠাকুর।
❖ জীব বিজ্ঞানের জনক : এরিস্টটল।
❖ ভূগোলের জনক : ইরাটস থেনিস।
❖ ইংরেজি নাটকের জনক : শেক্সপিয়র।
❖ সামাজিক বিবর্তনবাদের জনক: হার্বাট
    স্পেন্সর।
❖ বংশগতি বিদ্যার জনক : গ্রেডার
    জোহান মেনডেল।
❖ শ্রেণীকরণ বিদ্যার জনক : কারোলাস
    লিনিয়াস।
❖ শরীর বিদ্যার জনক : উইলিয়াম
    হার্ভে।
❖ বাংলা নাটকের জনক : দীন বন্ধু মিত্র।
❖ বাংলা সনেটের জনক : মাইকেল মধু
    সুদন দত্ত।
❖ আধুনিক রসায়নের জনক : জন 
     ডাল্টন।
❖ আধুনিক গণতন্ত্রের জনক : জন লক।
❖ আধুনিক অর্থনীতির জনক : পল
     স্যমুয়েলসন।
❖ আধুনিক বিজ্ঞানের জনক : রজার
     বেকন।

বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য

অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে
পার্থক্যঃ

১. অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ গঠন করে । কিন্তু কিটোন এ বিক্রিয়া করেনা ।

২. অ্যালডিহাইড ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধঃক্ষেপ
তৈরি করে । কিটোন এ বিক্রিয়া করেনা ।

৩. অ্যালডিহাইড সিফস্ বিকারকের সাথে বিক্রিয়া করে গোলাপী বর্ণ
ফিরিয়ে আনে । কিটোন বিক্রিয়া করেনা।

৪. অ্যালডিহাইড উত্তপ্ত NaOH এর সাথে বিক্রিয়া করে রেজিন গঠন করে । কিটোন রেজিন গঠন করে না ।

৫. অ্যালডিহাইড সহজেই পলিমার গঠন করে।কিন্তু কিটোন পলিমার গঠন করে না।

মনে রাখার সহজ পদ্ধতিঃ
কিটোনের শেষের অক্ষর 'ন' । 'ন' তে হয়
'না' ।অর্থাৎ কিটোন কারো সাথে বিক্রিয়া করে না ।

প্রয়োজনীয় অ্যামাইনো এসিড সমূহ সহজে মনে রাখার ছন্দ

প্রয়োজনীয় এমিনো (অ্যামাইনো)এসিড
সমূহ সহজে মনে রাখার ছন্দ:

'"লাইলি আইসো মাথায় ফিতা ও
ভালো টিপ পরে "'

লাই ═ লাইসিন
লি ═ লিউসিন
আইসো ═ আইসোলিউসিন
মা═মেথিওনিন
থা ═ থিওনিন
ফিতা ═ ফিনাইল আলানিন
ভালো ═ ভ্যালিন
টিপ ═ ট্রিপ্টোফ্যান

সরল প্রোটিনসমূহ মনে রাখার টেকনিক

সরল প্রোটিনসমূহ মনে রাখার টেকনিক:

আলমারির_গেট_খুলে_প্রথমে_পেলাম_
স্কেল_গ্লোব_হিস্টোরি_বই

আলমারি → অ্যালবুমিন
গেট → গ্লুটেলিন
খুলে → ছন্দ মিলের জন্য
প্রথমে → প্রোটামিন
পেলাম → প্রোলামিন
স্কেল → স্কেলেরোপ্রোটিন
গ্লোব → গ্লোবিউলিন
হিস্টোরি → হিস্টোন

ইলেকট্রিক তারে বসলে পাখি মরে না কেন

"ইলেকট্রিক তারে বসলে পাখি মরে না কেন "
আমরা সবাই ছোটবেলা থেকে জেনে আসছি যে ডিম পাড়া প্রাণী কারেন্ট শক খায়না, তাই পাখি কারেন্টের তারে বসলে মরে না। কিন্তু আপনি জানেন কি? তথ্যটা একেবারে ভুল। সত্য কথা হলো পাখিরাও কারেন্ট শক খায়। আসুন জানাযাক ব্যাপার টা কি?
কারেন্টের ধর্মঃ
কারেন্ট হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। এটি ধাতব তারের মাধ্যমে পরিবাহিত হয়। যে তার কারেন্টের উৎসের সাথে যুক্ত থাকে তাকে ধনাত্মক লাইন আর যে তার দিয়ে উৎসে ফিরে যায় তাকে ঋনাত্নক লাইন বা আর্থিং বলে।
কারেন্ট শক কি?
প্রাণিদেহে যে সকল পেশীকলা আছে তাদের ধর্ম হলো কারেন্ট শক পেলে সংকুচিত হওয়া। এই ধর্ম কাজে লাগিয়ে দেহ পেশীকলা থেকে কাজ আদায় করে নেয় ফলে দেহ সচল থাকে। কিন্তু দেহ যে পরিমাণ কারেন্ট উৎপন্ন করে তার বেশি কারেন্ট দেহে প্রবেশ করলেই দেহ অতিরিক্ত সংবেদনশীল হয়ে পরে ফলে পেশীর অতিসংবেদনশীলতার দরূন প্রাণী কারেন্টের তার থেকে ছিটকে যায় বা দেহে ঝাকুনি হয় এই ঘটনাকে বলে কারেন্ট শক।
কারেন্ট শকে প্রাণী মরে কেন?
প্রাণীদের হৃদপিন্ডে যে পেশীকলা থাকে তা সর্বদা কাজ করে কখনো বিশ্রাম করে না। এর কারণ হলো কারেন্ট শক। হৃদপিন্ডের পেসমেকার কারেন্ট তৈরি করে এবং পারকিন্জে তন্তুুর সাহায্য সারা হৃদপিন্ডে প্রবাহিত করে ফলে হৃদপিন্ড একসাথে কাজ করে। পেসমেকার শুধু কারেন্ট উৎপন্নই করে না সুইচ হিসেবে কাজ করে কারেন্টের প্রবাহ অন-অফ করে ফলে হৃদপিন্ড ছন্দময় ভাবে কাজ করতে পারে। যদি বাইরে থেকে বিদ্যুৎ দেহে প্রবেশের পর বর্তনী পূর্ণ করে তবে হৃদপিন্ডে কারেন্টের অনবরত প্রবাহ চলে এবং হৃদপিন্ডের অন-অফ ক্ষমতা নষ্ট হয়ে যায় ফলে হৃদপিন্ডের কাজ শুরু হয় কিন্তু শেষ হয়না। একারণে প্রণীর মৃত্যু ঘটে।
পাখি কারেন্ট শক খায়না কেন?
কারেন্ট শক খাওয়ার পূর্বশর্ত হলো ধনাত্মক ও ঋনাত্নক লাইন একসাথে স্পর্শ করা বা বর্তনী পূর্ণ করা। কিন্তু পাখি কখনো একসাথে দুই তারে বসে না। এরা হয় শুধু ধনাত্মক নয় শুধু ঋনাত্নক তারে বসে ফলে বর্তনী পূর্ণ হয়না ফলে পাখি মরে না।
পাখির গায়ে পালক থাকে এবং পায়ের চামরার উপরে যে আবরণ খাকে তা বিদ্যুৎ অপরিবাহী এই কারনেও পাখিরা কারেন্ট শক খায়না। তবে পাখির পালক তুলে ফেললে পাখিরা কারেন্ট শক খাবে। এটা একদম সত্য। পাখিরা যদি দুই তারে বসে তবে অবস্যই কারেন্ট শক খাবে।
কিছু বিশেষ তথ্যঃ
মানব দেহের ভেতর দিয়ে ১০ মিলি এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে মৃত্যু অবধারিত।
মানব দেহে প্রাকৃতিক ভাবে ২ মেগা ওহম রেজিট্যান্স আছে ফলে ১০ মিলিএম্পিয়ার এর নিচে কারেন্ট প্রবেশ করলে কারেন্ট শক করে না।
একজন ৭০কেজি ভরের মানুষের দেহে ৭৫ মিলিএ্যাম্পিয়ার ডিসি কারেন্ট এবং এসির ক্ষেত্রে ১৫ মিলিএ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বৈদ্যুতিক শক অনুভুত হয়। বৈদ্যুতিক শক অনুভুতির
মাত্রা নির্ভর করে ভোল্টেজের পরিমাণ,
স্থায়ীত্ব, কারেন্ট প্রবাহের পথ ইত্যাদির উপর।উচ্চ ভোল্টেজে (৫০০-১০০০ ভোল্টে) মানুষের দেহের কোষ পুড়ে যাবার সম্ভাবনা থাকে।বৈদ্যুতিক শক মানুষের স্নায়ুর উপর প্রভাব ফেলতে
পারে। যেমনঃ স্নায়ু বিকলাংগ হয়ে যেতে পারে।কম ভোল্টেজে (১১০-২২০ ভোল্ট , ৬০হার্জ এসি)মাত্র ৬০ ডিসি কারেন্টকারেন্ট প্রবাহিত হলে মানুষের হৃৎপিন্ডের ক্রিয়া (Ventricular fibrillation)বন্ধ হয়ে যেতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই।ডিসি কারেন্টের ক্ষেত্রে এর মান ৩০০-৫০0 মিলিএ্যাম্পিয়ার।

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

কোষ ও কোষীয় অঙ্গানু সমূহের আবিষ্কারক

কোষ ও কোষীয় অঙ্গানু সমূহের আবিষ্কারক:

কোষ এর আবিষ্কারক:রবার্ট হুক
নিউক্লিয়াস এর আবিষ্কারক:রবার্ট        
                                       ব্রাউন(1831)

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

পর্যায় সারণির বিভিন্ন গ্রুপের মৌলগুলোর নাম মনে রাখার সহজ পদ্ধতি:

পর্যায় সারণির বিভিন্ন গ্রুপের মৌলগুলোর নাম মনে রাখার সহজ পদ্ধতি:
গ্রুপ-1:হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে
          H Li Na K  Rb      Cs       Fr

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

এসিডের নাম ও সংকেত

এসিডের নাম ও সংকেত:
হাইড্রোক্লোরিক এসিড           HCl
হাইড্রোব্রোমিক এসিড           HBr
হাইড্রোআয়ডিক এসিড         HI
হাইপোক্লোরাস এসিড           HClO
ক্লোরিক এসিড                       HClO_3
ফসফরাস এসিড                   H_3PO_3
ফসফরিক এসিড                   H_3PO_4
কার্বনিক এসিড                     H_2CO_3
সায়ানিক এসিড                    HCNO
গুকোনিক এসিড                C_6H_12O_7
পামিটিক এসিড           C_15H_31COOH
অলিক এসিড              C_17H_33COOH
স্টিয়ারিক এসিড          C_17H_35COOH
অক্সালিক এসিড                HOOC-COOH
ফরমিক এসিড                   HCOOH
অ্যাসিটিক এসিড                CH_3COOH
ল্যাকটিক এসিড     CH_3CH(OH)COOH
সালফিউরিক এসিড                H_2SO_4
পাইরো সালফিউরিক এসিডH_2S_2O_7

      

বুধবার, ২৩ মার্চ, ২০১৬

পর্যায় সারণির শর্ট টেকনিক

পর্যায় সারণির শর্ট টেকনিক:
অপধাতু:
   আসেন বিয়াই সবাই গিয়ে টেবিলে বসি
      As        Bi      Sb     Ge    Te    B  Si
তরল ধাতু:
   ফ্রান্সে বেড়াতে গেলাম হাজীর সাথে
      Fr        Br        Ge       Hg      Sb
উজ্জল ধাতু:
   কানা ম্যাকাইভার আগে এল
    Ca Na    Mg         Ag    Al
নরম ধাতু:
   পাব না কাকে
    Pb  Na  Ca K

বুধবার, ২ মার্চ, ২০১৬

দশম অধ্যায়:রসায়ন

1. কোনটি তামার আকরিক?
   ক. ক্যালামাইন খ. চুনাপাথর
   গ. হেমাটাইট ঘ. চালকোসাইট
২.কোন ধাতুর আকরিকে সর্বদাই
   আর্দ্রতা থাকে?
   ক. জিরকন খ. অ্যালুমিনিয়াম
   গ. ম্যাগনেটাইট ঘ. টাইটানিয়াম
3.ক্রায়োলাইটের সংকেত কোনটি?
   ক. Na2AlO3 খ. Na3AlFe6
   গ. Na3AlF6 ঘ. Na3Al2O3
4.লিমোনাইট আকরিকের সংকেত
   কী?
   ক. Fe3O4 খ. Fe2O3.3H2O
   গ. Fe2O3 ঘ. CuFeS2
5.আকরিক থেকে খনিজমল দূর করার
   প্রক্রিয়াকে কী বলা হয়?
   ক. ঘনীকরণ খ. ভেজাল দূরীকরণ
   গ. ভস্মীকরণ ঘ. বিচূর্ণ
6.ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে
   কী বলা হয়?
   ক. ওলিয়াম খ. ক্লোরোফর্ম
   গ. কাঁদানে গ্যাস ঘ. লাফিং গ্যাস
7.ভূ-ত্বকে আয়রনের পরিমাণ কত?
   ক. ৪% খ. ৫% গ. ৬% ঘ. ৭%
8.স্টিল বা ইস্পাতে কার্বনের
   পরিমাণ—
   ক. 0.1-0.25% খ. 0.8% গ. 1.5-2% ঘ.
    1-1.5%
9.ঘড়ির চেইনে কোন ধাতুর প্রলেপ
   দিলে উজ্জ্বল দেখায়?
   ক. ক্রোমিয়াম খ. সোডিয়াম
   গ. ক্যালসিয়াম ঘ. পটাশিয়াম
10.টাংস্টেন ধাতু নিষ্কাশনের সময়
    বিজারক হিসেবে ব্যবহূত হয় কোনটি?
    ক. CO খ. H2 গ. AI ঘ. Na
উত্তর:
1. ঘ 2. খ 3. গ 4. খ 5. ক 6. ক 7. খ
8. ঘ 9. ক 10. খ