কিছু প্রয়োজনীয় তথ্য:
- মোলারিটি হল দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি রীতি।
- প্রতি একক আয়তন দ্রবণে বিভিন্ন পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা বিভিন্ন হয়।
- দ্রবণের ঘনমাত্রার এককসমূহের মধ্যে মোলার ঘনমাত্রাই সর্বাধিক প্রচলিত।
- মোলার ঘনমাত্রা এককে দ্রবণের আয়তন ঘন ডেসি মিটার বা লিটারে প্রকাশ করা হয়।
- যেহেতু আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল সেহেতু মোলার ঘনমাত্রাও তাপমাত্রার উপর নির্ভরশীল।
- দ্রবণের ঘনমাত্রা অনুসারে দ্রবণের বিভিন্ন নাম হয়ে থাকে।
মোল সংখ্যা:ব্যবহৃত পরমাণুর ভর /গ্রাম পারমাণবিক ভর
মোলারিটি=1লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা
=1লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর/দ্রবের আণবিক ভর
বিকল্প:
মোলারিটি বা ঘনমাত্রা=(W×1000)÷(V×M) mol/L
এখানে,
W=দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর
V=দ্রবণের আয়তন
M=দ্রবের আণবিক ভর
বিকল্প:
মোলারিটি বা ঘনমাত্রা=(W×1000)÷(V×M) mol/L
এখানে,
W=দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর
V=দ্রবণের আয়তন
M=দ্রবের আণবিক ভর